ছবি: সংগৃহীত
শিক্ষা

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল 

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারিতে ভর্তি হওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ১ম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

আরও পড়ুন: মাদক খেলে পুলিশের চাকরি থাকবে না

বুধবার (২৮ ফেব্রুয়ারি) উচ্চ আদালতের দেয়া এক প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মাউশির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে ভর্তির বয়সসীমা না মেনে ভর্তি করায় ভর্তি বাতিল করা হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক নির্ধারিত বয়সসীমা (১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী) শিক্ষার্থীদের ভর্তি বিধিবহির্ভূত।

আরও পড়ুন: প্রাথমিকের ফল প্রকাশ

বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরি ভিত্তিতে মাউশিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে জানান, তারা মাউশির চিঠি পেয়েছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা