সারাদেশ

নলছিটি পৌর প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠির নলছিটি পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মাহাবুবুর রহমান মাসুমের বিরুদ্ধে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৮৫

তিনি নিয়মিত অফিস না করেও উন্নয়ন প্রকল্পের টাকা ট্রান্সফার দিয়ে নিজের বেতনভাতা নেওয়ার পায়তারা করছে, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত। এছাড়াও অফিসে আসলেও নিজের কক্ষের মধ্যে বসে ধূমপান করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান গত ১৫ নভেম্বর উপসহকারী প্রকৌশলীকে অন্যত্র বদলির জন্য স্থানীয় সরকার মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযোগে জানা যায়, গত দুই মাস আগে নলছিটি পৌরসভায় উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে যোগদান করেন মো. মাহাবুবুর রহমান মাসুম। যোগদানের পর থেকে তিনি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। পৌরসভার সচিব ও নির্বাহী কর্মকর্তার কোন কথা শোনেন না তিনি। নিজের ইচ্ছেমত পৌরসভায় আসে এবং যায়। নিজের প্রয়োজনে বেতনভাতা নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা ট্রান্সফার করার জন্য মেয়র ও সচিবকে চাপ প্রয়োগ করে থাকেন। তিনি অফিস কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করেন। তাকে এ বিষয়ে নিষেধ করা হলেও কারো কথাই কর্নপাত করছেন না তিনি। তাঁর এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরসভার অন্য কর্মকর্তা-কর্মচারীরা। তিনি পৌরসভার স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলেও জানান পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত

এ ব্যাপারে পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহর বলেন, পৌরসভার উন্নয়ন কাজের জন্য বরাদ্দকৃত অর্থ অন্য কোনখাতে ব্যায় করা যাবে না বলে বিধান রয়েছে। কিন্তু নতুন যোগদান করা উপসহকারী প্রকৌশলী (সিভিল) মাহাবুবুর রহমান মাসুম উন্নয়ন খাতের টাকা ট্রান্সফার দিয়ে বেতন নিতে চাচ্ছেন। এ জন্য তিনি আমাদের চাপ প্রয়োগ করছেন। এছাড়াও নানা ধরণের অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি পৌরসভার ঠিকাদারদের সঙ্গেও খারাপ আচরণ করেন। আমরা তাঁর আচরণে অতিষ্ঠ।

পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান বলেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আমার কোন কথা শোনেন না। নিজের ইচ্ছেমত অফিস করেন। সময় মতো তাকে পাওয়া যায় না। বিধিবহির্ভূত কাজের জন্য চাপ দিচ্ছেন। তাকে অন্যত্র বদলির জন্য আমি ১৫ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আবেদন করেছি।

আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মাহাবুবুর রহমান মাসুম বলেন, আমি যোগদান করার পরে শুধু হাজিরা খাতায় সই করা ছাড়া কোন কাজই করিনি। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা