সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে ৫ জনকে যাবজ্জীবন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে বিচারক কাজি আবদুল হান্নান এই রায় দেন।

আরও পড়ুন : জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো, জসিম উদ্দিন, শাহিন আলম, সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিন।

একই সাথে আসামী সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিনকে এক লাখ টাকা করে জরিমানা বা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে আদালতে পেসকার মো. হোসেন।

আরও পড়ুন : উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল

রায় ঘোষণার সময়ে ৩ আসামিকে কারাগার হতে আদালতে হাজির করা হয়। তবে জামিন প্রাপ্ত দুই আসামি এখন পলাতক রয়েছে।

দন্ডপ্রাপ্ত আসামি মাকসুদ মিয়া, মো. রিয়াজ উদ্দিন ও শাহিন আলম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া গ্রামের মৃত একলাস মিয়ার ছেলে। অপর আসামি জসিম উদ্দিন একই এলাকার মো. হোসেন এবং শামসূল আলম মৃত একে ফজলুল হকের ছেলে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে কিশোরীর লাশ উদ্ধার

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিয়ানমার হতে বিপুল পরিমান মাদক নিয়ে নদী পথে পাচারকালে ২২ সালের ২মার্চ সন্ধার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজিপুরা ফেরিঘাটের রাস্তার মুখে বিল্লাল মুফতির বাড়ির সামনে হতে জসিমের কাছ হতে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন, শাহিন আলমের কাছ হতে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ১১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন, সামছুল আলমের কাছ হতে ৬ কেজি মাদক ক্রিষ্টাল মেথ আইস, মাকসুদের কাছ হতে ৬ কেজি মাদক ক্রিষ্টাল মেথ আইস, রিয়াজউদ্দিনের কাছ হতে এক লাখ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

পরে এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে গজারিয়া থানায় পৃথক দুই'টি মামলা হয় । পরে সাক্ষি প্রমানের ভিত্তিতে আসামিদের আজ সাজা প্রদান করে আদালত।

আরও পড়ুন : পেঁয়াজ আমদানির অনুমতি

এ ব্যাপারে রাস্ট্র পক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধারের ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, রায়ের সময় ৩ আসামিকে কারাগার হতে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। এ সময় জামিন প্রাপ্ত অস্ত্র মামলার দুই আসামি জসিমউদ্দিন ও শাহিন আলম আদালতে হাজির হয়নি। আদালত ৫ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা