সংগৃহীত
সারাদেশ

জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের সাথে সংঘর্ষের একপর্যায়ে মারধরের শিকার হন মোহাম্মদ উজ্জ্বল মোল্লা (৪২)। তিনি মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন : উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল

সোমবার (৪ মার্চ) রাত ১১টা নাগাদ মুন্সীগঞ্জ শহরের মাঠাপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। এ ঘটনায় জড়িতরা হলেন শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিসলাইন ব্যবসায়ী হুমায়ূন হোসেন ও তার ভাই মোহাম্মদ সোহেল। দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত উজ্জ্বল মাঠপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে। তিনি পৌরসভায় তৃতীয় শ্রেণির একজন কর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে কিশোরীর লাশ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর ধরে নিহতের পরিবারের সাথে আত্মীয় সেলিনা-রুবিনা বেগমদের সঙ্গে জমি সংক্রান্ত ঝামেলা চলছিল। মাস কয়েক আগে সেই জমির দখল নেন হুমায়ুন। গত সোমবার রাত ১১টার দিকে হুমায়ুন তার ছোট ভাই সোহেলসহ ১০-১২ জন নিয়ে উজ্জ্বলদের বাড়িতে হামলা চালায় এবং উজ্জ্বলকে বেধড়ক মারধর করে হুমায়ুন, সোহেল ও তাদের লোকজন।

আহত অবস্থায় উজ্জ্বলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস হাসান তাকে মৃত ঘোষণা করেন এবং তিনি জানান হাসপাতালে নেওয়ার পথেই উজ্জ্বল মারা যান। তবে নিহতের শরীরে দৃশ্যমান কোন ক্ষতের চিহ্ন নেই।

আরও পড়ুন : পেঁয়াজ আমদানির অনুমতি

নিহতের ছোট ভাই রাজু মোল্লা গণমাধ্যমকে জানান, জমির বিরোধ মীমাংসায় বেশ কয়েকবার পৌরসভায় আলোচনায় বসেন তারা। এই বিরোধ মীমাংসা করতে ভূমি অফিসেও যান। উজ্জ্বল ও রাজু আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের রায় মানতে রাজি থাকলেও হুমায়ুনরা আইনের তোয়াক্কা না করে নিজস্ব শক্তি দিয়ে সম্পদ দখল করতে উঠে পড়ে লাগে। উজ্জ্বলদের বাড়িতে ফাঁকা গুলিও করেন তারা এবং দুজনকেই বেধড়ক মারধর করে। আহত হয়ে উজ্জল শেষ পর্যন্ত মারা যান। নিহত উজ্জ্বল ২ টি ছেলে সন্তানের জনক। নিহতের স্ত্রী রুবিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সামন্য জায়গার জন্য মানুষ এত নির্মম কিভাবে হতে পারে? তারা তো আমার স্বামীকে মেরেই ফেলল। বাচ্চাদের নিয়ে এখন কোথায় যাবো? ওদের দায়িত্ব কে নেবে?’

মুন্সীগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল হাসান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা