সংগৃহীত ছবি
সারাদেশ

নিয়ন্ত্রণে আসেনি চিনিকলের আগুন

জেলা প্রতিনিধি: পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন। দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে জ্বলছে তবে আগুন নিয়ন্ত্রণে থাকায় ফায়ার সার্ভিসের জনবল কমানো হয়েছে ঘটনাস্থল থেকে।

আরও পড়ুন: শিবচরে বাসচাপায় নিহত ১

মঙ্গলবার (৫ মার্চ ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিন্তু কারখানার ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা আগুন নির্বাপণে এখন ৭ টি ইউনিট ব্যবহার করছি।’

আরও পড়ুন: রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১

প্রসঙ্গত, এর আগে রোববার (২ মার্চ ) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাতে যোগ নৌ, বিমান ও কোস্টগার্ড।

এস আলম সুগার মিলের সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাসমত আলী বলেন, কারখানার পুরো প্রসেস এবং কারখানা নিরাপদ রয়েছে। আগুন যাতে ছড়াতে না পারে, সেজন্য গোডাউন থেকে কারখানার মুল প্ল্যান্টের আসার বেল্ট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা