জেলার তে তনিমা চৌধুরী চৈতি (২২) নামে এক র উদ্ধার করেছে ।
সারাদেশ

ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনিতে তনিমা চৌধুরী চৈতি (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ৭ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ রাজদীর স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত তনিমা কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন ফকিরের স্ত্রী ও ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়ার কাজী বাঁকাই এলাকার সেলিম চৌধুরীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে শাহিনের সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। শাহিন পরে তার মতো করে চলে যায়। তার স্ত্রী এদিকে ঘরে ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ পরেও ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গুইমারা উপজেলায় ঝুলন্ত লাশ উদ্ধার

স্থানীয় বাসিন্দা লোকমান জানান, মেয়েটি কী কারণে আত্মহত্যা করেছে আমরা তা জানি না। মাঝে মাঝে শুনি তাদের ভেতরে কথা কাটাকাটি হয়। এটা মনে হয় পারিবারিক কলহের কারণে ঘটেছে।

নিহত চৈতির বাবা সেলিম চৌধুরী জানায়, আমার মেয়েকে তারা শুধু শুধু মারধর করতো। মনে হয় তাদের অত্যাচারের কারণে আমার মেয়ে মারা গেছে। আমি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাই, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন ফকিরের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন: দিনমজুরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা