সংগৃহীত
সারাদেশ

দিনমজুরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দিনমজুর মো.সোহেল (৩০) হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ৩ হাসপাতালকে জরিমানা, ২ ডায়াগনস্টিক বন্ধ

গ্রেফতার ফারুক হোসেন ওরফে সোহেল (২২) চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার আজগর হাজী বাড়ির মো.বাহারের ছেলে ও একই বাড়ির আমির হোসেন ওরফে মানিকের ছেলে মো.আমিনুল ইসলাম ওরফে মাহফুজ (১৯)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও সিএমপির বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ। এর আগে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার বলির দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে একই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী গ্রেফতার

নিহত মোহাম্মদ সোহেল উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামের মফিজ উল্যাহ মিয়ার বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বলির দোকানের সামনে কাজের ১২০ টাকা নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের ঠাকুর বাড়ির বাহারের ছেলে সোহেলের (২৮) সঙ্গে মোহাম্মদ সোহেলের কথা-কাটাকাটি হয়। পরে সোহেলসহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক লোহার রড়,স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে তার আত্মীয়স্বজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ সোহেলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর একই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, সোহেল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়। আসামি ফারুক হোসেন ওরফে সোহেল আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা