সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোরগঞ্জে ৭ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ৩ হাসপাতালকে জরিমানা, ২ ডায়াগনস্টিক বন্ধ

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত আব্দুল গফুরের তিন ছেলে কাশেম মিয়া (৫০), ফালান মিয়া (৪৫) ও আসাদ মিয়া (৪০), মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৫), আবুল কাশেমের ছেলে এনামুল হক (২০), আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া (২৫) এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ (২৮)।

রায় ঘোষণার সময় আল আমিন ও এনামুল হক বাদে অন্য ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী গ্রেফতার

মামলার বিবরণী থেকে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে চরকাওনা নতুন বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা রামদা, কিরিচ, লোহার রড, লাঠিসোঁটা দিয়ে কৃষক আখতারুজ্জামানকে রক্তাক্ত জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরের দিন ২৮ ডিসেম্বর সকালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে কৃষক আখতারুজ্জামানের মৃত্যু হয়।

পরে সেদিনই তার স্ত্রী আশরাফুন্নাহার বাদী হয়ে ৭ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম সাতজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা