ছবি-সংগৃহীত
সারাদেশ

সরকার না থাকলে চাকরি থাকবে না


নিজস্ব প্রতিবেদক : 'এই সরকার না থাকলে ডিসি-এসপিদের চাকরি থাকবে না' এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও মহানগর কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক।

আরও পড়ুন : উন্নয়নের জোয়ার বইছে

সম্প্রতি তিনি স্থানীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। সেই সাক্ষাৎকারের চার মিনিট দুই সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ১২ সেপ্টেম্বর এ সাক্ষাৎকার দেন কাউন্সিলর খোকন। স্থানীয়ভাবে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের অনুসারী বলে জানা গেছে।

ভিডিওতে খোকনকে বলতে শোনা যায়, নারায়ণগঞ্জে বিএনপির লোকজন আওয়ামী লীগরে বকতেছে, শেখ হাসিনারে উচ্চবাচ্য করতেছে, আর বড় বড় নেতারা (আওয়ামী লীগের) পোস্ট লইয়া বইসা রইছে।

আরও পড়ুন : পক্ষপাতমূলক আচরণ চায় না ইসি

তিনি আরও জানান, মেয়র কয়, এসপি-ডিসি তার কথা শোনে না। শুনব কেন? আপনারে পাশ করাইলে কী লাভ হয় দেশের? আজকে এসপি জানে এই সরকার না থাকলে আমার চাকরি থাকব না, ডিসিও জানে এই সরকার না থাকলে আমারে ট্রান্সফার কইরা দিব, কোন জায়গায় কোন শাস্তি দিব।

সাক্ষাৎকারে কাউন্সিলর নারায়ণগঞ্জের সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিষোদগারও করে করে তিনি বলেন, এই সরকার না থাকলেও আপনার (মেয়র) মধ্যে তো কোনো ভয় নাই। ৩৬টা কাউন্সিলরের সাথে আপনার ভালো সম্পর্ক থাকলে আমরা শামীম ওসমানের রাজনীতি করতাম না, আপনার নেতৃত্বে রাজনীতি করতাম। শামীম ওসমান এ কথা শুনলে আমারে বাইর কইরা দিব।

আরও পড়ুন : নির্বাচন ব্যবস্থা স্বাধীন রাখতে হবে

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অন্যান্য আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে থাকতে পারলে শামীম ওসমানও থাকতে পারবে। আমি তো আগে নিজে বাঁচব। দেশ ছেড়ে পালায় বা আত্মগোপন করে কারা, যাদের কারও সাথে কোনো লিয়াজো নেই।

এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর টেলিফোনে জানান, আমি ঠিক ওইভাবে বলিনি, আমার সম্পূর্ণ বক্তব্য প্রকাশিত হয়নি। আমি বলেছি, যারা শিক্ষিত-মেধাবী, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানে তারা স্বাভাবিকভাবে এই সরকারের পক্ষ নেয়, তারা সত্যের পক্ষে কথা বলেন। যারা সঠিক ইতিহাসের পক্ষে থাকে অন্য সরকার এলে তাদের চাকরি নাও থাকতে পারে। যারা সত্য বলেননি তাদের চাকরি যাবে না।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা