ছবি-সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইকবাল হোসেন (৮) ও রাফি আহমেদ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইকবাল সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ও রাফি ঐ গ্রামের বাবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা নিহত ইকবাল ও রাফিকে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে বাড়ির পাশে সামাদ মিয়ার পুকুরের গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে তাদের মরদেহ ভেসে ওঠে।

আরও পড়ুন : পুকুরে মিলল ২ শিশুর মর‌দেহ

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেছেন, তাদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করা হয় এবং আবেদন মঞ্জুর হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা