সারাদেশ

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, রেস্টুরেন্টকে জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের শিক্ষার্থীরা আড্ডা দেয়ায় এক রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মোশারেফ হোসাইন।

অভিযানকালে তিনি ক্লাস ফাঁকি দিয়ে ওই চাইনিজ রেস্টুরেন্টে আড্ডা দেওয়া দশম শ্রেণির ৩ ছাত্রীকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য রেস্টুরেন্টে আড্ডা দেওয়া শিক্ষার্থীরা দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদেরকে তাদের হাতে তুলে দেন এবং সন্তানদের চলাফেরা ও কাদের সঙ্গে মিশছে সে সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন : রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

এ সময় বোয়ালমারী রেলস্টেশন সড়কে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টকে দণ্ডবিধির ২৯১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করে আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা