ছবি: সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে মো. নিজাম সরকার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নেতাকর্মী।

আরও পড়ুন: খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চারিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নিজাম সরকার চারিভাঙ্গা ইউনিয়ন নলডাঙা এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং চারিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের ছোট ভাই।

আরও পড়ুন: বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জেলা পরিষদের সদস্য কাইয়ূম ভূইয়ার অনুসারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের অনুসারীদের মধ্যে দলীয় কোন্দল দীর্ঘদিনের। রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

আজ সকালে চারিভাঙ্গা এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ২ পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হন বেশ কয়েকজন।

তাদের মধ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম সরকারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া উভয় পক্ষের কমপক্ষে ১০ জন গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটি একটি দুর্গম এলাকা। সেখানে যেতে হলে বেশ সময় লাগে। তবুও খবর পাওয়ার সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারি পুলিশ সুপার ও ওসিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা