ছবি-সংগৃহীত
সারাদেশ

প্রচণ্ড গরমে বেঁকে যাচ্ছে রেলপথ

জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মাত্রাতিরিক্ত গরমে রেললাইন বেঁকে শমশেরনগর-মনু রেলস্টেশনের রেলগেট এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিট থেকে বিকেল ৩ টা ১৪ মিনিট পর্যন্ত এ ট্রেন আটকা পড়ে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারণে রেললাইন বাঁকা হয়ে পড়ে যার কারনে ট্রেন চলাচলে বিঘ্ন হয়। ৭১৯ নম্বর সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ২টা ৪৭ মিনিটে শমশেরনগর স্টেশন ছেড়ে যাওয়ার পর প্রায় তিন কিলোমিটার দূরে যেতে ৭ মিনিট সময় লাগে।

শমশেরনগর বিমানবাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর ট্রেনের গতি হ্রাস পায় এবং একপর্যায়ে ট্রেনটি আটকা পড়ে।

আরও পড়ুন : থানায় ২ ভাইকে নির্যাতন করা ওসির বদলি

খবর পেয়ে ট্রেনের কর্মচারী ও রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা সেখানে গিয়ে প্রায় ২০ মিনিট সময় ধরে পানি, বালি ও কাদা রেললাইনে ছিটিয়ে দেয়। এরপর লাইন ঠান্ডা হওয়ার পর ৩ টা ১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়।

রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া জানান, প্রচণ্ড গরমের কারণে রেললাইন বাঁকা হয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পার্শ্ববর্তী ছড়া থেকে পানি ও কাদা এনে রেললাইনে ছিটিয়ে দিই। পরে ট্রেনটি ছেড়ে যায়।

আরও পড়ুন : ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

শমশেরনগর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার উত্তম দেব বলেন, সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকলে অনেক সময় রেলপথ বাঁকা হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারণে রেলগেট এলাকায় রেলপথের কিছু লাইন বাকলিং হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা