ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: "সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার'' এই স্লোগানে জাতীয় স্থানীয় সরকার দিবসে মুন্সীগঞ্জের জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে বসছে উন্নয়ন মেলা।

আরও পড়ুন: মারা গেলেন ডা. শামীম মামুন

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে উন্নয়ন মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

পরে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন -পুলিশ সুপার মো. আসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসলাম মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মো. জুবায়ের।

আরও পড়ুন: নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ ১০ অক্টোবর

এ সময় আরওে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া, আধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, মহাকালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. শহীদুল ইসলাম ঢালী, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জনসচেতনতা তৈরি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা বাড়াতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলায় ৩ হাজার কিলোমিটার রাস্তা রয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহ কমার পূর্বাভাস

এর মধ্যে ১ হাজার কিলোমিটার নতুন ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও ভূমিকা রাখতে এই মেলায় তৃণমূলের মানুষের সাথে মেলবন্ধন হবে।

তারা বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী এই মেলায় জেলার ছয় উপজেলার ২ পৌরসভা ও ৬৯ ইউনিয়ন পরিষদের সেবার প্রতিচ্ছবির পসরা সাজানো হয়েছে।

আরও পড়ুন: ৫ ফুট লম্বা চুল, গিনেস বুকে কিশোর

এখানকার মেলবন্ধন থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ছড়িয়ে দেয়া হচ্ছে। ১৬ টি স্টলে তৃণমূলের সেবায় স্মার্ট বাংলাদেশের অপার সম্ভাবনার কথা বলা হচ্ছে। এতে তৃণমূলের সেবার নানান দিক ও অপার সম্ভাবনা ফুটে উঠছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

দুপুরের মধ্যে ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বর্তমানে মেঘলা রয়েছে। এ অবস্থায় দুপুরের মধ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

দূষিত শহরের তালিকায় শীর্ষে কাম্পালা, ২৯তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোব...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা