ছবি-সংগৃহীত
জাতীয়

মারা গেলেন ডা. শামীম মামুন

নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনেস্থেসিয়া বিভাগে কর্মরত ডা. শামীম মামুন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন: রাজধানীতে আবারও ভূমিকম্প

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ভারতের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর) এ তথ্য জানিয়েছে।

নিহত ডা. শামীম মামুন রংপুর মেডিকেল কলেজের ২০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি একিউট মাইলয়েড লিউকেমিয়া রোগে ভুগেছেন। তিনি ভেলোরে সিএমসি হাসপাতালে ভর্তি ছিলেন বোনম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা নেয়ার জন্য।

আরও পড়ুন: ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য নিষিদ্ধ করেছি

এফডিএসআর সূত্র বলেছে, ভেলোরে চিকিৎসার এক পর্যায়ে তার ফুসফুসের কর্মক্ষমতা নষ্ট হয়ে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। ৩ দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় আজ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ শিশুকন্যা রেখে গেছেন। তার মরদেহ আজ রাতে দেশে আনা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা