সংগৃহীত
সারাদেশ

ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি: সিলেট জেলার গোয়াইনঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: সুন্দরবনে বাড়ছে পর্যটন কেন্দ্র

শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও নগরীর দরগাহ মহল্লার ১০৮ পায়রার মৃত মামুনুর রশীদের ছেলে হাফিজুর রশিদ। তিনি পেশায় ব্যবসায়ী।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মা-মেয়ের মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোয়াইনঘট উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

ওসি কেএম নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে মরদেহ ২টি হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা