সংগৃহীত
সারাদেশ

মা-মেয়ের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাইয়ে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফের বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

নিহতরা হলেন, ঐ গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তার (২৮) ও তার মেয়ে আফরোজা (১০)।

গ্রামবাসীর অভিযোগ, বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাবিনার ছাগল তার প্রতিবেশী রেখার উঠানের কিছু গাছের ক্ষতি করে। এতে ক্ষিপ্ত হয়ে রেখা ছাগলটি আটকে রাখেন। পরে ছাগল আনতে গেলে সাবিনাকে মারধর করা হয়।

আরও পড়ুন: বক্সের ভিতর থেকে স্ত্রীর লাশ উদ্ধার

এ ঘটনায় সাবিনা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সাবিনা ও রেখার মধ্যকার বিরোধ মেটাতে রাতে গ্রামে সালিশ ডাকেন স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ। সেখানে রেখার পক্ষ নিয়ে সাবিনা ও তার শিশু সন্তানকে অভিযুক্ত করেন ঐ ইউপি সদস্য। এতে ক্ষুব্ধ হয়ে সাবিনা নিজের সন্তানসহ আত্মহত্যা করতে পারেন।

তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ জানায়, শুক্রবার রাতের বৈঠকে রেখার পক্ষ নেওয়া হয়নি। সেখানে সাবিনার পক্ষেই কথা বলার জন্য গিয়েছিলাম। তার পরিবারের সদস্যরা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে সালিশ হয়। ঐ মুহূর্তে রেখা-সাবিনা উভয়ের হাত ধরাধরির মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। আজ সকাল ৯টায় শুনি সাবিনা তার মেয়েকে নিয়ে একই দড়িতে ফাঁস দিয়েছে।

আরও পড়ুন: প্রশাসনের আদেশ অমান্য করে মার্কেট নির্মাণ

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তবে মৃত্যুর সঠিক কারণ খুঁজতে তদন্ত চলছে। গত রাতের সালিশের বিষয়টিও তদন্তে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা