সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে ওয়্যারহাউজে চুরি, গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি ওয়্যারহাউজ থেকে কাপড় চুরির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে। এসময় অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া ১০১ রোল কাপড় ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে।

আরও পড়ুন: বক্সের ভিতর থেকে স্ত্রীর লাশ উদ্ধার

গ্রেফতাররা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জের মৃত আবদুল লতিফ প্রধানের ছেলে আবুল বশর প্রধান (৪৫), চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ ফারুক (৪০), একই উপজেলার মোহাম্মদ ফারুকের ছেলে মোহাম্মদ হৃদয় (২০), হাটহাজারী উপজেলার মাওলানা আব্দুল করিমের ছেলে মোহাম্মদ মুজিবুল হল (৪৫), রাঙ্গুনিয়া উপজেলার মৃত আবুল আবছারের ছেলে মোহাম্মদ পারভেজ (২৬), সীতাকুণ্ড উপজেলার মৃত সালেহ আহম্মদ মিস্ত্রি ওরফে আলী আকবরের ছেলে মোহাম্মদ ইউসুফ ভাণ্ডারি ওরফে আবুল কালাম কালু (৫২), একই উপজেলার বদি আলমের ছেলে মোহাম্মদ আলমগীর (৩৮), মৃত হাজী রাজা মিয়ার ছেলে সামছুল আলম (৫৩), নগরের হালিশহর থানার মৃত মোতাহের হাওলাদারের ছেলে মাসুদ আলম ওরফে পিচ্ছি মাসুদ (৪৭) এবং পাহাড়তলী থানার একেএম আহমদ উল্লাহ চৌধুরীর ছেলে আরিফুর রহমান চৌধুরী (৪০)।

আরও পড়ুন: পা‌নি‌তে পড়ে ভাই-বোনের মৃত্যু

পিবিআই বলছে, গত ১৮, ২৩ ও ২৬ আগস্ট রাতে পটিয়া উপজেলার পাচুরিয়া হুলাইন এলাকার দ্য নিড অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড নামে একটি ওয়্যারহাউজে চুরির ঘটনা ঘটে। ২৬ আগস্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দেখতে পান, কারখানায় থাকা কাপড়ের রোলের অধিকাংশ চুরি হয়ে গেছে। পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে জানালার গ্রিল কেটে মুখোশ পরিহিত একটি চক্রকে কাপড়ের রোল নিয়ে যেতে দেখা যায়। চক্রটি ১মে ওয়্যারহাউজ থেকে কাপড় বের করে পিকআপযোগে নিয়ে যায়। পিকআপটিকে একটি সাদা রংয়ের পুরাতন মডেলের প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পাহারা দিতে দেখা যায়। ঘটনার সময় ভারী বৃষ্টিপাত হওয়ায় প্রতিষ্ঠানটির সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজন বিষয়টি খেয়াল করতে পারেননি এবং একই কারণে সিসিটিভি ফুটেজে চোরাই মালামাল পরিবহনে গাড়িগুলোর নম্বর শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন: পদ্মা সেতুতে চলল পাথরভর্তি ট্রেন

চুরির ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট। সংস্থাটির কর্মকর্তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া ১৪৮ রোলের মধ্যে ১০১ রোল কাপড় নগরের কোতোয়ালি থানাধীন টেরীবাজারের কাটপাহাড় লেন এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানায় দণ্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা। মামলাটির তদন্ত ভার দেওয়া হয় পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে। সংস্থাটির কর্মকর্তারা গত কয়েকদিন চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী জেলার বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে সীতাকুণ্ডের শীতলপুর এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

আরও পড়ুন: টিআই বদলিতে ঝালকাঠির জনমনে স্বস্তি

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, ২০-২৫ জনের একটি টিম রপ্তানির এসব পোশাক চুরিতে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে মূল পরিকল্পনাকারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ (শনিবার) তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে। বাকিদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। এছাড়া ইতিমধ্যে চুরি যাওয়া ১০১ রোল কাপড় উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের বিসিবি অ্যাডহক কমিটি

নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি...

প্রথমবারের মতো ইউরোপের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রথমবারের মতো ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

প্রথমবারের মতো ইউরোপের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রথমবারের মতো ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে...

কারাগারে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর লালবাগ থানার আশরাফুল ওরফে ফাহিম নামে একজনক...

তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের বিসিবি অ্যাডহক কমিটি

নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি...

নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট ]গার্ডের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্য...

ময়লা-আবর্জনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ভালুকা পৌর প্রশাসক

ভালুকা পৌরসভার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিকে সামনে রেখে কাজ করছেন পৌর প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা