সংগৃহীত ছবি
সারাদেশ

পদ্মা সেতুতে চলল পাথরভর্তি ট্রেন

জেলা প্রতিনিধি : যাত্রীবাহী ট্রেনের পর এবার পদ্মা সেতু পাড়ি দিল পাথরভর্তি একটি মালবাহী ট্রায়াল স্পেশাল ট্রেন।

আরও পড়ুন : ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য নিষিদ্ধ করেছি

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। সেখান থেকে সাড়ে ৯টার দিকে ভাঙ্গার উদ্দেশ্য আবার ছেড়ে আসে। এটিই প্রথম পদ্মা সেতু পার হয়ে মালবাহী ট্রেনের গতির ট্রায়াল।

পদ্মা সেতু রেল প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আহমেদ জানান, সকাল ৭টা ৪০ মিনিটে আমিসহ রেল প্রকল্পের প্রকৌশলীরা ভাঙ্গা রেলস্টেশন থেকে ৩০০ টন পাথর নিয়ে মাওয়া উদ্দেশে ছেড়ে যাই। ৫টি পাথরভর্তি ও ১ ইঞ্জিনবিশিষ্ট ট্রেনটি প্রথমে ৬০ কিমি গতিতে চালানো হয় এবং পরে মাওয়া থেকে ৮০ কিমি গতিতে ওই ট্রেনটি ভাঙ্গায় ফিরে আসে।

আরও পড়ুন : আজ বায়ুদূষণে ঢাকা ষষ্ঠ

তিনি আরও বলেন, ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত পাথরভর্তি ট্রেনের পরিবর্তে যাত্রীবাহী ট্রেন ১২০ কিলোমিটার গতিতে পদ্মা সেতু হয়ে মাওয়া ট্রেন স্টেশন পৌঁছাবে। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত পাথরভর্তি ট্রেনটি ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে ।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা রেলওয়ে জংশন পরিদর্শন শেষে বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে এই রেলপথ বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা