ছবি: সংগৃহীত
সারাদেশ

সাগরে ভেসে থাকা ১৭ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি: বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আরও পড়ুন: ১১ জেলায় বৃষ্টির সম্ভাবনা

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮ টায় মান্দারবাড়ীয়া এলাকা থেকে বিকল ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

জেলেদের মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত রোববার (১০ সেপ্টেম্বর) পাথরঘাটার বাদুরতলা গ্রামের মো. সালামের মালিকানাধীন এফবি ‘মা’ নামক ট্রলারটি ১৭ জেলে নিয়ে মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে ছেড়ে সাগরে যায়।

আরও পড়ুন: আজ বায়ুদূষণে ঢাকা ষষ্ঠ

এর ২ দিন পরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ভাসতে থাকে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ট্রলারের মাঝি জামাল মিয়া নেটওয়ার্ক পেলে মোবাইলে মহাজনকে বিষয়টি জানান। পরে কোস্ট গার্ডকে খবর দিলে তারা ১৭ জেলেসহ ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার করে।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের (মোংলা) স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ইঞ্জিন বিকল হয়ে এফবি ‘মা’ নামের একটি মাছ ধরার ট্রলারের ১৭ জেলে বঙ্গোপসাগরে ভাসার খবর পাই।

আরও পড়ুন: বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস

পরে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রযুক্তির মাধ্যমে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ট্রলারটি অবস্থান শনাক্ত করি। আজ শনিবার সকাল ৮ টায় মোংলা কোস্ট গার্ডের আওতাধীন কাগা-দোবেকি, দোবেকি ও কচিখালী স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারসহ ১৭ জেলেকে উদ্ধার করেন।

তিনি আরও জানান, উদ্ধারের পর জেলেদের মান্দারবাড়ী ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের বরগুনার পাথরঘাটার কোস্ট গার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা