ছবি: সংগৃহীত
সারাদেশ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: লিফট ছিঁড়ে ৪ শ্রমিক নিহত

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১ জনের পরিচয় জানা গেছে। তিনি বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের ধুকুন্দী এলাকার মকবুল হোসেনের ছেলে রানা মিয়া (১৮)।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, রায়পুরা উপজেলার মরজাল থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভিটি মরজাল যাচ্ছিল। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানের সাথে সংঘর্ষ হয়।

আরও পড়ুন: বাসের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ অটোরিকশার ৩ যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হন আরও ২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে ভৈবর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে ৩ জন মারা গেছেন। কোন গাড়ির সাথে অটোরিকশার সংঘর্ষ হয়েছে, তা আমরা নিশ্চিত হতে পারিনি। নিহতদের মধ্যে ১ জনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক...

ভুয়া সচিবের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সচিব পরিচয়ে প্রতারণা করে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা...

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্...

অজ্ঞাত নম্বর থেকে হুমকি, জিডি করলেন অপ্রতিমের বাবা-মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা