সারাদেশ

পলাশবাড়ীতে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধা পুলিশ সুপারের দিক নিদের্শনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আমরা ষড়যন্ত্রে বিশ্বাস করি না

১৬ সেপ্টেম্বর (শনিবার) ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও তদন্ত ওসি দিবাকর অধিকারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু তালেব সরকার তারা, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর প্যানেল মেয়র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান, প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ, কাউন্সিলর শিরিন আক্তার, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্যরা।

আরও পড়ুন : ইউক্রেনের সম্পত্তি বিক্রি করবে রাশিয়া

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান, সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহাসহ জেলা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা মাদক, সন্ত্রাস, জুয়াসহ সকল ধরনের অপরাধ রোধকল্পে সর্বসাধারণকে পারিবারিক ও সামাজিকভাবে এগিয়ে এসে থানা পুলিশ ও আইন শৃংখলা বাহিনীকে সহযোগীতা করার আহবান জানান। সেই সঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে কোন প্রকার নাশকতা ও সহিংসতা করার চেষ্টা করা হলে শক্ত হাতে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা