ছবি: সংগৃহীত
বাণিজ্য

বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি: ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

আরও পড়ুন: নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ ১০ অক্টোবর

এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় বন্দরের ২ পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রবসহ শিল্প কারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামালও রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় ও ট্রাক চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা নবম

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলে তিনি জানান।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, বিশ্বকর্মা পূজার কারণে ভারতের সঙ্গে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড চলছে। কাস্টমসে কাজ চলছে স্বাভাবিকভাবে। পাসপোর্ট যাত্রী চলাচল করছে।

আরও পড়ুন: মারা গেলেন ডা. শামীম মামুন

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. কলিম উল্লাহ জানান, বিশ্বকর্মার ছুটির কারণে সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট আমাদের আগেই জানিয়ে দিয়েছেন।

তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা