ছবি: সংগৃহীত
বাণিজ্য

রুশ পণ্য নিয়ে মোংলা বন্দরে এমভি সাপোডিলা            

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৫৩তম চালানের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে লাইবেরিয়ান পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ ‘এমভি সাপোডিলা’।

আরও পড়ুন: তাপপ্রবাহ কমার পূর্বাভাস

শুক্রবার (১৫ সেপ্টেবর) বিকেলে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে ভিড়েছে জাহাজটি। পরে পালা থেকে পণ্য খালাস শুরু করা হয়। এবারের চালানে ৩২৪৩.৩৫৪ মেট্রিক টন মেশিনারিজ রয়েছে।

বিদেশী পতাকাবাহী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সি লি’-এর কর্তৃপক্ষ জানায়, গত ১৬ জুলাই রাশিয়ার সেন্ট পিটারবার বন্দর থেকে জাহাজটিতে মেশিনারিজ পণ্যগুলো বোঝাই করা হয়।

আরও পড়ুন: নৌকাডুবে বৃদ্ধ নিখোঁজ

পরে বেলজিয়াম হয়ে ৪ টি সাগর পথ পাড়ি দিয়ে রুশ পণ্য নিয়ে প্রথমে ভারতের কলকাতা আসে। সেখান থেকে ট্রানজিট হয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে “এমভি সাপোডিলা” নামের লাইব্রেরিয়ান পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক এ জাহাজটি।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের এ পণ্যগুলো খালাস করতে জাহাজটি শুক্রবার দুপুর ২ টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌছায়। পণ্য নিয়ে আসা এ জাহাজটি রাশিয়া থেকে মোংলা বন্দরে পৌছাতে এক মাস ১৫ দিন সময় লেগেছে বলেও জানায় শিপিং এজেন্ট’র প্রতিনিধিরা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

তারা আরও জানান, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে জন্য এবারের ৫৩তম চালানে আনা ৯৩৪ টি প্যাকেজে ৩২৪৩.৩৫৪ মেট্রিক টন মেশিনারিজ যন্ত্রাংশ রয়েছে। বন্দর জেটিতে নোঙ্গরের পর শুক্রবার বিকেলের পালা থেকে পণ্য খালাসের কাজ শুরু করে শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি লি. প্রতিনিধিরা।

তারা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ জাহাজের মেশিনারিজ পণ্যগুলো খালাস করতে সময় লাগবে মাত্র ৩/৪ দিন। খালাস করা কিছু মেশিনারিজ পণ্য বন্দর জেটির পৃথক সেডে মজুদ করে রাখা হবে। আর কিছু নদীতে রাখা বার্জে লোড করা হবে।

আরও পড়ুন: ডিএমপির ২ ডিসি বদলি

পরে পণ্যগুলো গাড়ী বোঝাই করে সড়ক পথে ও নৌপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। শুরু থেকে এ পর্যন্ত প্রকল্পের ৫৩ টি জাহাজ বোঝাই করে রাশিয়ান থেকে মোট ৮৮ হাজার ১৪১ মেট্রিক টন পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস করা হলো।

স্থানীয় মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সির প্রতিনিধি মহিউদ্দিন মোহাম্মাদ মামুন বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা পণ্য নিয়ে যতগুলো বিদেশী জাহাজ বাংলাদেশে আসছে, তার সবকটি জাহাজই মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে আবারও ভূমিকম্প

এখানে জাহাজ আসলে দ্রুত খালাস কাজ সম্পন্ন করা যায় এবং পদ্মা সেতুর হওয়ার ফলে স্বল্প সময়ের মধ্যে প্রকল্প এলাকায় পৌছে দেয়া যায় বলেই দেশের সবকটি মেঘা প্রকল্পের মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়। আশা করি, আগামীতেও এ প্রকল্পের যতগুলো জাহাজ আসবে, মোংরা বন্দর দিয়ে খালাস করা হবে।

এর আগে গত ২৬ জুলাই ৫২তম চালানে ৪৪২ প্যাকেজে ১২৭০.৪০ মেট্রিক টন বিভিন্ন মেশিনারিজ নিয়ে মোংলা বন্দরে খালাস করেছিল বিদেশী জাহাজ ‘এমভি ইসানিয়া’।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা