সারাদেশ

উলিপুরে শিক্ষককে হুমকির অভিযোগ!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষক কর্তৃক সহকারি শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ উঠেছে, ধামশ্রণী ইন্দারার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সরকারের বিরুদ্ধে।

আরও পড়ুন : কুমিল্লায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

অভিযোগে সূত্রে জানা গেছে, ধামশ্রেণী ইন্দারার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘদিন থেকে বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। তাঁর জায়গায় সহকারি কোনো শিক্ষককে লিখিতভাবে কোনো ধরনের দায়িত্ব অর্পণ করেননি। এ কারনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে না।

দীর্ঘদিন প্রধান শিক্ষক স্কুলে না আসায় অন্যান্য সহকারি শিক্ষকদের স্থানীয়দের নানামুখী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টিকে ঘিরে বাহিরে আলোচনা ও সমালোচনা হচ্ছে। এই আলোচনা ও সমালোচনার বিষয়টিকে ঘিরে প্রধান শিক্ষক তাঁরই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আতিকুর রহমানকে সন্দেহ করে মুঠোফোনে এবং সামনা-সামনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

আরও পড়ুন : র‌্যাগিংয়ের শিকার পাবিপ্রবি ছাত্রী হাসপাতালে

অভিযোগে সহকারি শিক্ষক আতিকুর জানান, ৩০ আগষ্ট সন্ধ্যায় তাঁকে মুঠোফোনে কল দেয় তাঁর প্রধান শিক্ষক, বিশেষ কারনে কলটি ধরতে পারেননি। একটু পরেই ফ্রি হয়ে নম্বরটিতে কল করেন এবং প্রধান শিক্ষক কল রিসিভ করেই অকথ্য ভাষায় গালি-গালাজ এবং তাঁর নিজ সন্তান সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলার হাতিয়া ভবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজাউদ্দৌলা সাগরের নাম উল্লেখ করে ভয়-ভীতিমূলক ভাষা ব্যবহার করেন।

অভিযোগকারী শিক্ষক আতিকুর রহমান জানান, অভিযোগ করার অনেক দিনই হলো এখন পর্যন্ত উর্ধ্বতন কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। প্রায় চার মাস পর হঠাৎ গতকাল প্রধান শিক্ষক স্কুলে এসেছিলেন, আজ আসেননি।

আরও পড়ুন : বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

অভিযোগের বিষয়কে কেন্দ্র করে প্রধান শিক্ষক রেজাউল করিম সরকারকে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলনে, দ্রুতই একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক ডেপুটেশনে গেছেন। কি কারণে প্রধান শিক্ষক ডেপুটিশনে গেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বড়ো একটি ঝামেলা ছিলো এজন্য তাঁকে ডেপুটিশনে নেয়া হয়েছিলো, এখন পরিবেশ শান্ত তাই ডেপুটেশন বাতিল করে আগের জায়গায় আনা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা