ছবি: সংগৃহীত
সারাদেশ

সেচ পাম্প নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্প নিয়ে বিরোধের জেরে আব্দুর রহিমকে (৪৭) কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ছাদেকুল ইসলাম গং‌দের বিরুদ্ধে।

আরও পড়ুন: প্রকাশ্যে ৩ হত্যা, এএসআই’র মৃত্যুদণ্ড

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়ার জোলাপাড়ায় এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহিম ওই এলাকার
মফিজল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, আব্দুর রহিমের সাথে দীর্ঘদিন যাবৎ সেচ পাম্প নিয়ে ছাদেকুল ইসলামের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে আব্দুর র‌হি‌মের বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে সংঘর্ষ, আহত ৫

এ সময় তার ছোট ভাই রাজু মিয়া তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করায় তাকে অবরুদ্ধ করে এলোপাতারি মারপিট করে। আব্দুর রহিম, তার স্ত্রী ও মা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে।

ছাদেকুল ইসলাম ধারা‌লো অস্ত্র দিয়ে আব্দুর রহিমের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং আহত আব্দুর রহিমকে উদ্ধার করে উলিপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

মামলার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) গোলাম মর্তুজা বলেন, আসা‌মিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত র‌য়ে‌ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা