ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষানবিশ চিকিৎসা সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট-সোনাপুর সড়কের নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে আহত প্রাহিমুল হক তুহিনকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরিফ হোসেন (২৪) উপজেলার পূর্ব এওজবালিয়া ইউনিয়নের গুনবলির বাড়ির আব্দুল মান্নানের ছেলে। তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসা সহকারী।

আরও পড়ুন: বাসচাপায় শিক্ষার্থী নিহত

স্থানীয়দের বরাত দিয়ে সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুজ জাহের বলেন, রাস্তার পাশে মালামাল নামানোর জন্য একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

এ সময় উপজেলার মান্নান নগর থেকে আরিফ ও তুহিন মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের পিছনে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবক নিহত

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। তুহিনকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা