ছবি: সংগৃহীত
সারাদেশ

তুরাগতীরে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

জেলা প্রতিনিধি: গাজীপুরের তুরাগ নদীর তীরে বিশ্বের মুসলিমদের হেদায়েত কামনায় শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।

আরও পড়ুন: আখেরি মোনাজাতে ছুটছেন মুসল্লিরা

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টা ১৭ মিনিটে ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় বেলা ১১ টা ৪৩ মিনিটে।

প্রথম ১১ মিনিট আরবি ও পরবর্তীতে উর্দুতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। পোশাপাশি সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।

আরও পড়ুন: আখেরি মোনাজাত শুরু

আজ ফজরের নামাজের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত)। বাংলা তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পর হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত)।

এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে জড়ো হন মুসল্লিরা। অনেকে মধ্য রাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নেন। লাখ লাখ মুসল্লির মধ্যে ময়দানের আশপাশে নারীরাও অবস্থান নেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা