সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে স্বামীর বটির আঘাতে রাজিয়া সুলতানা (৩৭) নামে এক গৃহবধূর নিহত হয়েছেন।

আরও পড়ুন: উলিপুরে লেখক সমাবেশ অনুষ্ঠিত

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি)পুলিশ জানিয়েছে সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আব্দুর রশিদ পলাতক রয়েছেন।

আরও পড়ুন: ঐক্যবদ্ধভাবে সোনার বাংলা নির্মাণ সম্ভব

নিহত রাজিয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার শ্রীকান্দ গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রী সান্তাহার চা বাগান মহল্লায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। রাজিয়া সান্তাহারের একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন আর তার স্বামী আব্দুর রশিদ ঢাকায় থাকতেন।

আদমদীঘি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুইদিন আগে আব্দুর রশিদ সান্তাহারে তার ভাড়া বাড়িতে আসেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই মনোমালিন্য ছিল। শুক্রবার রাতে স্বামী আব্দুর রশিদের সঙ্গে তার স্ত্রী রাজিয়া সুলতানার সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে তরকারি কাটার বটি দিয়ে স্ত্রীর শরীর বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।

আরও পড়ুন: ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৫

এ সময় রাজিয়ার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে স্বামী রশিদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পরে রক্তাক্ত অবস্থায় রাজিয়া সুলতানাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুর রশিদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। তবে ময়নাতদন্তের পরে স্বজনেরা মামলার জন্য থানায় আসবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

নদীতে বিলীন স্বামীর কবর, নিজের কবর নিয়ে শঙ্কা

আমার স্বামীর কবরটাও নদীতে চলে গেছে। এখন মানুষ মরলেও কোথায় কবর দেব, সেই চিন্তা...

অন্তঃসত্ত্বা অবস্থায় দুর্দান্ত অ্যাকশন দীপিকার

সাত মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের অপে...

কমলগঞ্জে ১২'শ গাছ কাটল বন বিভাগ

সরকার যখন প্রতিবছর ‘পরিবেশ বাঁচাও’ স্লোগান নিয়ে কোটি কোটি টাকা ব্...

এআই ক্যামেরার আওতায় ঢাকা-চট্টগ্রাম-মাওয়া মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ককে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এ...

বাগেরহাটে অনলাইন সহিংসতা প্রতিরোধে সভা আনুষ্ঠিত 

​বাগেরহাটে "অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা