সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্র তানজিম রহমান খান শ্রাবণ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী বরিশালের বাবুগঞ্জে বাসচাপায় নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইঁদুর মারার ফাঁদে ২ ভাইয়ের মৃত্যু

শনিবার (১০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জে রহমতপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে মো. মারুফ (২০) নামে মোটরসাইকেলের অন্য আরোহী গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

নিহত শ্রাবণ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইদুর রহমান খানের ছেলে।

আরও পড়ুন: উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলা শুরু

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে শ্রাবণের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং আগুন ধরে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে মোটরসাইকেলসহ আরোহীকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই শ্রাবণ মারা যান। পরে এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ থানা হেফাজতে নেয়। কিন্তু বাসের চালক পালিয়ে যান।

আরও পড়ুন: ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৫

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মাসুদ আলম চৌধুরী জানান, রহমতপুরে সড়ক দুর্ঘটনায় একজন মেডিকেল কলেজের ছাত্র নিহত হয়েছে। অন্য একজন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা