সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে দিনব্যাপী তারুণ্যের যুব মেলা

নোয়াখালী প্রতিনিধি : কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সহ নাগরিক ইস্যু নিয়ে দিনব্যাপী নোয়াখালীতে তরুণদের মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সেমিনারে বিতর্ক প্রতিযোগিতায় তরুণদের ভাবনা এবং এসব সমাধানে নানা প্রস্তাব উঠে এসেছে ‘আমিও জিততে চাই- ইয়ুথ ফেয়ার’-এ। নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবদুল মালেক মেডিকেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজ সহ ২৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের ২শতাধিক তরুণ এ মেলায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : উলিপুরে লেখক সমাবেশ অনুষ্ঠিত

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের নাইস গেস্ট হাউজে দিনব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের মেলার আয়োজন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ।

মেলায় তরুণরা কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার তুলে ধরেছেন। এসব বিষয়ে তরুণদের চাওয়া হলো, প্রশিক্ষণের আরও সুযোগ বৃদ্ধি, সহজে ট্রেড লাইসেন্স ও ঋণ সহায়তা। স্বাস্থ্য সেবায় সরকারী সুযোগ সুবিধাও। এছাড়া রাস্তাঘাটে চলাচলে, বিশেষ করে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে বার বার। একই সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আরো বেশি করে সম্পৃক্ত করা প্রয়োজন বলে দাবি জানান তারা।

আরও পড়ুন : ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৫

মেলায় তরুণদের অংশগ্রহণেনাগরিকইস্যু রনিয়ে মঞ্চ নাটক, বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।সমাপনীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইউএসএআইডি এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিতঅনুষ্ঠানে “আমিও জিততে চাই” ক্যাম্পেইন এর আওতায় অনুষ্ঠিত হয়েছে। “আমিও জিততে চাই” ক্যাম্পেইনটি রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের কাছে নাগরিকদের প্রত্যাশাসমূহকে তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করছে।

আরও পড়ুন : ইজতেমার আশপাশে গণপরিবহন বন্ধ

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, জেলা সিভিল সার্জন অফিসের (ইউএনএফপিএ) ডাক্তার সাদিয়া শামরিন হৃদি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, আওয়ামীলীগ নেত্রী বিএনপি নেত্রী ভিপি শাহানাজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা চৌধুরী, শামিমা জাহান ও মাসুদুর রহমান প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আসাদুজ্জামান কাজল ও আবদুল মোতালেব প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা