সংগৃহীত
সারাদেশ

জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী গ্রেফতার

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে তৃতীয় স্ত্রীর দায়ের করা প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নোয়াখালী সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। পরে রাতেই নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করে ডিবি।

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় রাজধানী থেকে আহসান হাবিবকে গ্রেফতার ডিবি। পরে রাতে ডিবি তাকে আমাদের নিকট হস্তান্তর করে। আজ তাকে স্থানীয় আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে মা-বাবাকে হত্যার চেষ্টা

এর আগে গত ৯ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে ২ বার একই মামলায় সমন জারি করলেও আদালতে উপস্থিত হননি তিনি।

৩য় স্ত্রী ডাক্তার সুমনা অভিযোগ করে বলেন, আহসান হাবিবের একাধিক বিয়ে থাকলেও সেসকল তথ্য গোপন করে প্রতারণামূলক ভাবে বিয়ে করেন তাকে। এমনকি ১৪ মাসের কন্যা সন্তানের স্বীকৃতিও দেন না। এছাড়াও বিভিন্ন সময় আহসান হাবিব তার বাসায় লোকজন পাঠিয়ে হত্যা ও গুমের হুমকি দিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা