সংগৃহীত
সারাদেশ

গুইমারা উপজেলায় ঝুলন্ত লাশ উদ্ধার 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া এলাকায় থেকে ইসমা মনি (১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: দিনমজুরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঘরের শয়নকক্ষে হতে সিলিং ফ্যানের সাথে ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসমা মনি গুইমারা উপজেলার লুনধ্যুক্যাপাড়ার এলাকার মৃত মো. ইউছুপের মেয়ে।

পুলিশ সুত্রে জানা গেছে,মঙ্গলবার সকাল ১১টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, পরে জালিয়াপাড়ায় একটি টিনের ঘরের শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে বাধা ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ইসমা মনির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঐ ভাড়া ঘরে রবিনের স্ত্রীসহ বসবাস করতো। স্বামী মো. রবিন জালিয়াপাড়ার বাসিন্দা আলী আহম্মদের ছেলে। সে পেশায় পরিবহণ শ্রমিক।

আরও পড়ুন: নাদিম হত্যার প্রধান আসামির জামিন

গৃহবধূর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ইসমা মনিকে স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার পর থেকে স্বামী মো. রবিন গা ঢাকা দিয়েছে। পুলিশ গৃহবধূর শ্বশুর -শাশুড়িকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।

গৃহবধূর বোন নার্গিস অভিযোগ করে জানান, বিয়ের কাবিন নিয়ে রবিন প্রায়ই তার বোন ইসমাকে নির্যাতন করতো ও অনেকবার তাকে মেরে ফেলার হুমকি দেয়। তিনি অভিযোগ করেন, রবিনই ইসমাকে খুন করেছে। অন্যদিকে, রবিনের বাবা আলি আহম্মদের দাবি ইসমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ৭ জনের যাবজ্জীবন

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব কর জানান, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে পুলিশ, ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর স্বামী রবিন পলাতক রয়েছে।
এবং রবিনের বাবা ও মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গৃহবধূ অভিভাবকদের অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা