ছবি: সংগৃহীত
সারাদেশ

ঘটকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের একটি গ্রামে বিয়ের ৩ দিন আগে এক ঘটকের ধর্ষণের শিকার হয়ে ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরী নববধূ অন্তঃসত্ত্বা হয়ে স্বামীর বাড়ি ছাড়া হয়েছেন।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

সোমবার (২৬ জুন) রাতে সাংবাদিকদের কাছে ঐ নববধূ এ অভিযোগ করে ধর্ষকের বিচার ও গর্ভের সন্তান রক্ষা এবং তার পিতৃ পরিচয়ের স্বীকৃতির দাবি জানিয়েছেন।

অভিযুক্ত ও তার স্বজনরা স্থানীয় একটি প্রভাবশালী মহলের মাধ্যমে এ ঘটনা রফাদফা করে বাচ্চা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভূক্তভোগী ঐ ছাত্রী উপজেলার মধ্য ফুলুহার মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। নানা বাড়িতে থেকে পড়ালেখা করতো ঐ ছাত্রী। বিয়ের বয়স না হওয়ায় রোটারী পাবলিক করে এ বছরের গত ২৪ এপ্রিল সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করা হয়।

আরও পড়ুন : এসডিজি অর্জনে সহায়তার আহ্বান

অভিযুক্ত হালিম সিকদার (৪৫) দুই সন্তানের জনক ও উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে। তিনি পেশায় গাছ ব্যবসায়ী, পাশাপাশি এলাকায় ঘটকালী করে।

উপজেলা শহরের এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া ঐ নববধূ অভিযোগ করেন, ঘরে কেউ না থাকার সুযোগে বিয়ের ৩ দিন আগে গত ২১ এপ্রিল ঘরের দরজা ভেঙে তার রুমে নিয়ে ঘটক হালিম তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয় দেখায়।

আরও পড়ুন : জ্বলছে ফ্রান্স, রাতভর সংঘর্ষ

বিষয়টি ঘটনার দিন নানা ও নানীসহ স্বজনদের জানালে তারা আমলে নেয়নি এবং চুপ থাকতে বলে। ধর্ষণের শিকার হওয়ার ৩ দিন পর ঐ ঘটকের মাধ্যমে ঠিক হওয়া এক ব্যক্তির সাথে বিয়ে হয় ঐ কিশোরীর।

বিয়ের বয়স না হওয়ায় রোটারী পাবলিক করে উপজেলার ছোট কৈবর্তখালি গ্রামের নুরুজ্জামানের সাথে এ বছরের ২৪ এপ্রিল সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করে স্বামীর বাড়িতে তুলে দেয়া হয় ঐ ছাত্রীকে।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

বিয়ের পর স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পরলে স্বামীর মারধর ও পরিবারের চাপে পরে হালিম কর্তৃক ধর্ষণের বিষয়টি স্বামী ও তার স্বজনদের জানাতে বাধ্য হন ঐ নববধূ।

এরপর নববধূর নানাসহ বাড়ির লোকজন গিয়ে ঐ নববধূকে বাড়িতে এনে উপজেলার শহরের ২ টি ক্লিনিকে ১৫ জুন ও ১৮ জুন আল্ট্রাসনোগ্রাম করালে ৮ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পরে এবং ধর্ষনের বিষয়টি ঐ নববধূর কাছ থেকে জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বললে সোমবার সকালে স্থানীয় একটি মহল অভিযুক্ত হালিম সিকদারসহ উভয় পক্ষকে ডেকে নববধূকে চাপ প্রয়োগ করে ২ লাখ টাকায় রফাদফার চেষ্টা করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়।

আরও পড়ুন : কাঁচা মরিচ ১ হাজার টাকা!

লোকলজ্জা ও আত্মীস্বজনের সমঝোতার চাপে বাধ্য হয়ে সোমবার দুপুরে ঐ নববধূ উপজেলা শহরের এক আত্মীর বাড়িতে আশ্রয় নেন। বর্তমানে ঐ নববধূ ৬৯ দিনের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী বাড়ি থেকে বিতারিত হয়ে উপজেলা শহরের এক নিকটাত্মীয়র বাড়িতে আশ্রয় নেন।

সেখানে সাংবাদিকরা গেলে ঐ নববধূ ধর্ষক হালিমের বিচার দাবি করেন ও গর্ভের সন্তান রক্ষা এবং তার পিতৃ পরিচয়ের স্বীকৃতির দাবি জানান। ঐ ছাত্রীর আইনশৃঙ্খলা বাহিনী, মহিলা অধিদপ্তর ও ব্র্যাকসহ সকলের সহযোগীতা চেয়েছেন।

আরও পড়ুন : একজন প্রবাসীর জীবন

এ বিষয়ে নুরুজ্জামান কোন মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় ইদ্রিস ফরাজি জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষ তার কাছে গিয়েছিলো। বিষয়টি শুনে বিষয়টি শালিশ মিমাংসা করা সম্ভব না বলে জানিয়ে দেন তিনি। দোষী ব্যক্তির আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি কোন শালিশ বা সমঝোতার চেষ্টা করেননি।

আরও পড়ুন : বিক্ষোভ দমাতে ৪৫ হাজার পুলিশ

এ বিষয়ে অভিযুক্ত হালিম সিকদারের বক্তব্যের জন্য মোবাইলে কল দিলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে নিজে দোষী না দাবি করে সামানাসামনি কথা বলবেন বলে জানান। পরবর্তীতে তাকে কল দিলে তিনি কল রিসিভ না করে নম্বর বন্ধ করে রাখেন।

জানতে চাইলে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি বা জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা