ছবি: সংগৃহীত
বাণিজ্য

কাঁচা মরিচ ১ হাজার টাকা!

নিজস্ব প্রতিনিধি: বাজারে যখন কাঁচা মরিচের আকাশচুম্বী দাম। তখন সেই খবরে আরও মাত্রা যোগ করলো ঝিনাইদহের শৈলকুপা। এই হাটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এক হাজার টাকা দরে।

আরও পড়ুন: ঈদের ২য় দিনে কাঁচা মরিচ ৬০০ টাকা!

শনিবার (১ জুলাই) হাটটিতে দেখা গেছে, বিক্রেতারা প্রতি কেজি মরিচ এক হাজার টাকা দাম হাঁকাচ্ছেন।

দেশের অন্যতম কাঁচা মরিচ উৎপাদনকারী এ এলাকা ঘুরে দেখা গেছে, সকালে দাম ছিল প্রতি কেজি ৮০০ টাকা। আর খুচরা বাজারে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম চাচ্ছেন।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শৈলকুপা বাজারের কাঁচামাল ব্যবসায়ী ইউনুস আলী জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচা মরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজিও মরিচ কিনতে পারেননি। যা পেয়েছেন, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন।

জেলার গোবিন্দপুর গ্রামের চাষি আদালাত হোসেন জানান, এবার মরিচ কম ধরছে। ফুল পচে যাচ্ছে। শনিবার ২ কেজি মরিচ হাটে এনেছেন তিনি। ৮০০ টাকা কেজি দরে সেগুলো বিক্রি করেছেন বলে জানান তিনি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা