সংগৃহীত ছবি
বাণিজ্য

বেগুন নেমেছে ৮০'র ঘরে

নিজস্ব প্রতিবেদক: রমজানের বাজারে প্রথম দিন সেঞ্চুরি করেছিল বেগুন। যদিও তা এখন কিছুটা কমে ৮০’র ঘরে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে লেবুর দাম এখনও বাড়তি।

আরও পড়ুন: অস্থির নিত্যপণ্যের বাজার

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন দামের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বাজারে ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, করলা ১২০ টাকা, ক্ষীরা ৫০ টাকা, শসা ৪০ টাকা, পটল ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, বাধা কপি ৩০, গাজর প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, ভালো লেবু প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকায় এবং ধনেপাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারের আসা এক ক্রেতা বলেন, বাজারে বেগুন, লেবু, পটল, ঢেঁড়স, করলা‌ ছাড়া অন্যান্য সবধরনের সবজির দাম এখনো কম রয়েছে। অন্য সবজির দাম যে কম সেজন্য সাধুবাদ জানাই, তবে বেগুন লেবুর দাম এত বেশি তার জন্য প্রতিবাদ জানাতে হয়। বাকি ওই সবজিগুলো এখন মৌসুম না হয় দাম বেশি, সেটা মেনে নিলাম। কিন্তু লেবু বেগুন এত দাম এ বিষয়ে কেন আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা হলো না। রমজানে যেসব জিনিসের দাম বৃদ্ধি পায় সেগুলোর বিষয়ে আগে থেকেই সংশ্লিষ্টদের বাজার মনিটরিং করা উচিত ছিল। তবে বাজারে অন্য সবজির সহনীয় দামে আমি সাধারণ ক্রেতা হিসেবে বর্তমানে সন্তুষ্ট।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা বলেন, এখন মৌসুম নয় এমন তিন-চার আইটেমের সবজির দাম বর্তমানে বেশি। তবে এখন সব ধরনের সবজির দামই কম যাচ্ছে। যেসব সবজির মৌসুম না সেগুলো ১০০ থেকে ১২০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। বাকি সব সবজি বিশ থেকে ৫০ টাকার মধ্যে রয়েছে। রমজানের জন্য শুধুমাত্র বেগুন আর লেবুর দাম বেশি। টমেটো মাত্র ২০ টাকা কেজি বাকি অন্য সব সবজি গুলো ৫০ টাকার মধ্যে। শুধুমাত্র বেগুন ৮০ টাকা কেজি আর লেবু প্রতিহালি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা