ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
জ্বলছে ফ্রান্স

বিক্ষোভ দমাতে ৪৫ হাজার পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: দাঙ্গা, লুটপাট এবং সহিংসতায় উত্তাল ফ্রান্স। দেশটির বিক্ষোভ দমন করতে রাস্তায় নামানো হয়েছে পুলিশ ও সাঁজোয়া যান।

আরও পড়ুন: মালিতে শান্তি মিশন বন্ধ

শনিবার (১ জুলাই) ফ্রান্সজুড়ে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করেছে সরকার। সূত্র: দ্যা গার্ডিয়ান।

গত মঙ্গলবার প্যারিসের উপকণ্ঠে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হওয়ার পর ফ্রান্সে এই দাঙ্গা শুরু হয়। গত রাতে সর্বশেষ দফা গোলযোগের সময় প্যারিসে বহু দোকানপাট লুট হয়, অনেক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ, গ্রেফতার ৯১৭

শুক্রবার (৩০ জুন) রাতে অ্যাপল স্টোর থেকেও লুটপাটের ঘটনা ঘটেছে। বিভিন্ন ভবনেও আগুন দেওয়া হয়েছে।

গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, ২০১৮ সালে ইয়োলো ভেস্ট আন্দোলন শুরুর পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবার তার নেতৃত্বে গভীর সংকটে পড়েছেন। ইতোমধ্যে পরিস্থিতি সামলাতে জরুরি বৈঠক করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরীয় এবং মরোক্কান বংশোদ্ভূত ১৭ বছর বয়সী তরুণ নাহেল এম গত মঙ্গলবার গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন।

আরও পড়ুন: ভারতে বাসে আগুন, নিহত ২৫

যে পুলিশ অফিসারের গুলিতে নাহেল মারা যান, তিনি তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। এই পুলিশ অফিসারের বিরুদ্ধে ‘ইচ্ছেকৃতভাবে হত্যার’ অভিযোগ আনা হয়েছে।

ফ্রান্সে বর্ণবাদ এবং সংখ্যালঘু জাতি-গোষ্ঠীর মানুষদের প্রতি পুলিশের বৈষম্যমূলক আচরণের ব্যাপারে ক্ষোভ উস্কে দিয়েছে নাহেলের মৃত্যু। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরো ফ্রান্স সহিংস বিক্ষোভে উত্তাল।

গতকাল (শুক্রবার) অন্তত ৪৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে ফ্রান্স পুলিশ। তবে কর্মকর্তারা জানিয়েছে, আগের রাতের তুলনায় কালকের পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। গতকাল প্যারিসের উপকণ্ঠে বিভিন্ন শপিং মলে লুটপাট অব্যাহত ছিল।

আরও পড়ুন: কেনিয়ায় ট্রাকচাপায় ১০০ জনের মৃত্যু

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন শনিবার ভোর নাগাদ বলেন, তিনি পুলিশের সঙ্গে দেখা করেছেন।

ডারমানিন বলেছেন, দেশজুড়ে আমরা ৪৭১ জনকে গ্রেফতার করেছি। প্রজাতন্ত্রের জয় হবে দাঙ্গাকারীদের না বলে এসময় উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: মেক্সিকোতে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এর আগে বলেছেন, ১৭ বছর বয়সী নাহেলের মৃত্যুতে যে আবেগের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে তা বুঝতে পারেন তিনি। তবে এই সহিংসতা কোনো যুক্তিতেই মানা যায় না বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা