আন্তর্জাতিক

মেক্সিকোতে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে গত দুই সপ্তাহে তীব্র তাপপ্রবাহে অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমায়, দিশেহারা মানুষ

বৃহস্পতিবার (২৯ জুন) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

জুন মাসে তিন সপ্তাহব্যাপী রেকর্ড দাবদাহে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় গ্রিডে ব্যাপক চাপ পড়েছে। যার ফলে কর্তৃপক্ষ কিছু এলাকায় ক্লাস স্থগিত করতে বাধ্য করেছে।

আরও পড়ুন : ১০ জেলায় ঝড়ের সম্ভাবনা

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাপজনিত কারণে মারা যাওয়াদের দুই-তৃতীয়াংশের মৃত্যু হয়েছে ১৮-২৪ জুনের মধ্যে, বাকিদের মৃত্যু হয়েছে তার আগের সপ্তাহগুলোতে। যেখানে গত বছরের একই সময়ে তাপজনিত কারণে মাত্র একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল।

এবছর প্রায় সব মৃত্যুই হিট স্ট্রোকের জন্য দায়ী ছিল, যার মধ্যে অল্প কিছু ছিল পানিশূন্যতা। প্রায় ৬৪ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে। বাকিদের বেশিরভাগের মৃত্যু হয়েছে উপসাগরীয় উপকূলের প্রতিবেশী তামাউলিপাস এবং ভেরাক্রুজে।

আরও পড়ুন : জুলাইয়ে ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু

তবে, মেক্সিকোর উত্তরের কিছু শহরে এখনও উচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরে গত বুধবার ৪৯ ডিগ্রি সেলসিয়াস (১২০ ফারেনহাইট) তাপমাত্রা দেখা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা