ছবি : সংগৃহিত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

শুক্রবার (৩০ জুন) রাত ১০ টার দিকে উপজেলার দিঘীরপাড় বাজার থেকে পুরা বাজারের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ পুকুরে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক জিসান রাজা (১৭) ও আপন মালত (১৬)।

আরও পড়ুন : বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

এ ঘটনায় গুরুতর আহত রুবেল মালতকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই উপজেলার মূলচর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিসান রাজা দিঘীরপাড় বাজারের একটি ভাঙ্গারি দোকানে কাজ করে। কিছুদিন আগে সে একটি মোটরসাইকেল কেনে। শুক্রবার রাতে জিসান মোটরসাইকেল চালানো শেখাতে তার ২ প্রতিবেশীকে মোটরসাইকেলে দিঘীরপাড় বাজার থেকে উত্তর দিকে পুরাবাজারের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন : ট্রলারডুবিতে ৫ জেলের লাশ উদ্ধার

পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাত ১০ টার দিকে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে বেশনাল হানিফ মাদবরের পুকুরে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা আহত ৩ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসান রাজা ও তার পেছনে বসা আপন মালতকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

মোটরসাইকেলের পেছনে বসা রুবেল মালতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিঘিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শাহ আলম জানান, দিঘিরপাড় বাজার থেকে পুরা বাজারের দিকে যাওয়ার পথে রাত ১০ টার দিকে বেশনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহী পাশের পুকুরে পড়ে যায়।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

পরে তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করা হয়। সেখান থেকে স্বজনরা মরদেহ নিয়ে আসে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নিহতদের পরিবার জানায় তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এজন্য মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : মায়ের পর চলে গেলেন দগ্ধ ছেলেও

তিনি আরও জানান, জিসান কিছুদিন আগে মোটরসাইকেল কিনেছিল। শুনেছি জিসান গত কয়েকদিন যাবত বাকি ২ জনকে মোটরসাইকেল চালানো শিখাচ্ছিল। তারা রাত ৯ টার দিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল।

তিনি জানান, মোটরসাইকেলটি অনেক বেশি গতিতে চলছিল। বাইক ও হতাহতের দেখেই তা স্পষ্ট বোঝা যায়।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা