ছবি : সংগৃহিত
সারাদেশ

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলায় সোয়ান নিট কম্পোজিট কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : দেশে আরও ৩৪ শনাক্ত

বৃহস্পতিবার (২৯ জুন) রাত ৩ টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কারখানার কর্মকর্তারা বলেন, রাতে হঠাৎ কারখানার ভেতরে আগুন ধরে যায়। প্রথমে নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন : রাজধানীতে শতভাগ বর্জ্য অপসারণ

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৪ টি ফ্লোরের বিভিন্ন মেশিনসহ অসংখ্য ফেব্রিকস পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন : মার্কিন কনস্যুলেটে গোলাগুলি, নিহত ২

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, গভীর রাতে ভবানীপুর এলাকার সোয়ান নিট কম্পোজিট কারখানার কাপড়ের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা