ছবি : সংগৃহিত
সারাদেশ

ভোলায় ৭০০ পরিবারে মাংস বিতরণ

আদিল হোসেন তপু : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলায় দরিদ্র ও অসচ্ছল ৭০০ পরিবারকে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করেছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন।

আরও পড়ুন : রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৭

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে ভোলা শহরের ইলিশা সড়কের পাশে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের সামনে এই মাংস বিতরণ করা হয়। এ সময় মাংসের সাথে চাল, তেল ও পেঁয়াজও বিতরণ করা হয়।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন : ৭০ ভাগ বর্জ্য অপসারিত

এ সময় তিনি কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে উপস্থিত অসহায় পরিবারের মাঝে মাংস ও খাদ্য সামগ্রী তুলে দেন। ঈদের দিনে বিনামূল্যে গরুর মাংস ও খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন সুবিধাবঞ্চিত মানুষ।

মাংস নিতে আসা রিক্সা ড্রাইভার লোকমান বলেন, এই দ্রব্যমূল্যের বাজারে কোরবানি দেওয়া তো দূরের কথা ১ কেজি গোস্ত কিনে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। এখন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন আমাদের গরুর গোস্ত, তেল, পেঁয়াজ উপহার দিয়েছে। এগুলো পেয়ে আমরা অনেক খুশি। এখন বৌ-পোলা নিয়ে সুন্দর মতো খাইতে পারুম।

আরও পড়ুন : আরও ৪৪ রোগী হাসপাতালে

বিধবা রাবেয়া বেগম বলেন, আমরা গরিব মানুষ। ঠিকমতো সংসারের ভরণ-পোষণই করতে পারি না। কোরবানি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই কোরবানি ঈদে মানুষের কাছ থেকে হাত পেতে মাংস নিয়ে খেতাম। এখন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন আমাদের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে মাংস দিয়েছে। এতে আমরা খুব খুশি। এখন ছেলে-মেয়ে, শ্বশুর-শাশুড়ী নিয়ে ভালো মন্দ খেতে পারবো।

অল্প বেতনে চাকুরি করা হাসেম বলেন, কাঞ্চন-ফাতেমা ফাউন্ডশন থেকে আমরা ঈদের দিনে চাল, তেল, পেয়াজঁ ও মাংস পেয়েছি। ১ কেজি মাংস কিনতে আমাদের ৮০০ টাকা লাগে। সেটা কিনা সবার সামর্থ্য নেই। এখান থেকে এই খাদ্য সামগ্রী পেয়ে এখন ভালোভাবে খেতে পারবো। আমাদের ভোলাতে অনেক নেতা রয়েছেন, তারা তো আমাদের তেমন কোনো খোজঁ-খবর নেয় না। কিন্তু কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে প্রতি ঈদেই সহযোগীতা করে যাচ্ছে আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের।

আরও পড়ুন : ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আলী সুজা, কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান ইসতিয়াক বাবু, কার্যনির্বাহী সদস্য সুলতান মাহামুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেলসহ আরও অনেকে।

আরও পড়ুন : দেশে আরও ৩৪ শনাক্ত

কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান ইসতিয়াক বাবু জানান, এই ঈদে অসহায় দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই কার্যক্রম।

কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিক্সা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, গরু, ছাগল, মুদি দোকান তৈরি করে দেয়া, ঈদ উপহার, শীত বস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের এ সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা