ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

দেশে আরও ৩৪ শনাক্ত

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

আরও পড়ুন : আরও ৪৪ রোগী হাসপাতালে

বৃহস্পতিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৫৫৩ জনে।

এ সময় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪১ জন। এ পর্যন্ত মোট রোগীর ২০ লাখ ৮ হাজার ৬৯২ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৭৪ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৭৪ টি নমুনা।

আরও পড়ুন : টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.০৯ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.২০ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা