ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩৭১ রোগী হাসপাতালে 

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

আরও পড়ুন : পাকিস্তানে বজ্রপাতে নিহত ১১

সোমবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৩৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন : ১৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৭৬০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিয়েছেন ৫৮৫৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৭৫৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১৭৯ জন।

এর মধ্যে ঢাকায় ৪৭৯৮ জন এবং ঢাকার বাইরে ১৩৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা