ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

আরও ৪৪ রোগী হাসপাতালে 

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

বৃহস্পতিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

গত ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন এবং ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ২০ জন।

আরও পড়ুন : ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৩০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৪৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭৯০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিয়েছেন ৬০৩৮ জন এবং ঢাকার বাইরে ১৮৬৮ জন।

আরও পড়ুন : বৃষ্টি অব্যাহত থাকার আভাস

উল্লেখ্য, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা