ছবি : সংগৃহিত
সারাদেশ

রামগতির ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুরে প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ে ঘর বিধ্বস্ত হওয়া হতদরিদ্রদের মধ্যে সরকারী বরাদ্দের ঢেউটিন ও ঘর সংস্কারে নগদ অর্থ বিতরণের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।

আরও পড়ুন : বৃষ্টিতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্বাচিত প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ে বিধ্বস্ত হতদরিদ্র মানুষের তালিকা থেকে যাছাই-বাছাইকৃতদের মধ্যে বাড়ী বাড়ী গিয়ে টিন ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন তিনি।

জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে উপজেলার মোট ৫১ জন প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ে ঘর বিধ্বস্ত হওয়া ব্যক্তিদের সরকারী সহায়তার ঢেউটিন ও ঘর সংস্কারে নগদ অর্থ প্রদান করা হয়।

আরও পড়ুন : ঈদগাহে ব্যাগ না আনার অনুরোধ

সরকারী এ সহায়তা পৌছে দেয়ার সময় ইউএনও’র সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জহিরুল ইসলাম ও স্বংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী জানান, ইউনিয়ন পরিষদ প্রদত্ত্ব ক্ষতিগ্রস্ত ঘর মালিকদের মধ্য থেকে আমরা সরেজমিনে সঠিকভাবে যাছাই-বাছাই করে প্রকৃত হতদরিদ্র মানুষের মাঝে গৃহ সংস্কারের জন্য ঢেউটিন ও ঘর সংস্কারে নগদ অর্থ প্রদান করেছি। তাদের যাতে কোন ধরনের হয়রানি হতে না হয়, তার জন্য বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছি সরকারীভাবে বরাদ্দকৃত ঢেউটিন ও ঘর সংস্কারের জন্য নগদ অর্থ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা