ছবি: সান নিউজ
সারাদেশ

বসত বাড়িতে হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মী ও তাদের বাড়ী-ঘরে সন্ত্রাসী হামলার অভিযোগে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নৌকাডুবিতে কৃষকের লাশ উদ্ধার

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ভোলা প্রেসক্লাব হলরুমে হামলার প্রতিবাদে সংবাদ সস্মেলন করেছে তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন এর নির্দেশে এই হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা বাড়ি-ঘরে হামল চালিয়ে ভাংচুর করে। সন্ত্রাসীরা ১৪টি বসতঘর, দোকান ভাংচুর ও লুটপাট করে। এলাকাবাসী বহিরাগত ওই সন্ত্রাসীদেরকে ধাওয়া করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভোটাররা ঠিক করবে কে ক্ষমতায় আসবে

পরবর্তীতে বিকালে আারও লোকবল বাড়িয়ে ১০টি মাইক্রবাস ও ৭০-৮০ টি মোটর সাইকেলে ২০০ থেকে ২৫০ জন সন্ত্রাসী এসে বাড়ি-ঘর ও দোকানপাটে হামলা করে। সন্ত্রাসীদের হামলার সময় স্থানীয় লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। দুই দফা হামলায় ১৫ থেকে ২০ জন আহত হয়।

তিনি আরও অভিযোগ করেন বলেন, এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হয়। তবে পুলিশ কোন মামলা নেয় নি, উল্টো পুলিশ হামলাকারীদের পক্ষে মামলা নিয়ে তাদেরকে হয়রানি করছে। হান্নান চেয়ারম্যান জানান, রবিবার থেকে গোটা এলাকা এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে।

আরও পড়ুন: অটোরিকশা-ভটভটি সংঘর্ষে নিহত ৩

সংবাদ সম্মেলনে লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হোসেন চেয়ারম্যান, তজুমউদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ ইউসুফ সিকদারসহ নির্যাতনের শিকার এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে বর্তমান চেয়ারম্যান আবু তাহের বলেন, হান্নানের লোকজন অতর্কিত হামলা ও গুলি চালিয়ে ওই ইউনিয়নের ২ মেম্বারসহ ৭জনকে গুরুতর আহত করেছে। এর মধ্যে গুরুতর ২ জন ঢাকা ও একজন তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে এই হামলার জন্য স্থানীয় সংসদকে দায়ী করছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বিবিএস ক্যাবল ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তিনি বলেন,স্থানীয় সংসদ সদস্য হজ্ব করতে গিয়ে হোয়াটসঅ্যাপে নেতা কর্মীদের নির্দেশ দিয়ে কর্মীদের বসত বাড়িতে হামলা চালায়। পুরো এলাকায় আতংকিত করে রেখে। যেন কেউ সমর্থন না করে। একই সাথে আমি যেন ঈদ করতে এলাকায় আসতে না পারি এক রকম হুমকি দিয়ে রেখেছে এই হামলার মধ্য দিয়ে।

আরও পড়ুন: জঙ্গলে মিলল নিখোঁজ ব্যক্তির লাশ

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ পুলিশের উপস্থিতে হামলায় বিষয়টি অস্বিকার করে বলেন, বিষয়টি সত্য নয়। এখানে তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান ও বর্তমান চেয়ারম্যান আবু তাহের মিয়ার সমর্থকদের মধ্যে রোববার দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা