সারাদেশ

জঙ্গলে মিলল নিখোঁজ ব্যক্তির লাশ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় মিয়াজ উদ্দিন নান্টু (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজের পরদিন জঙ্গল থেকে লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাদিগড় জাতীয় উদ্যানের ভেতর থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : অতিরিক্ত হাসিল আদায় করলে ব্যবস্থা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুবদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিয়াজ উদ্দিনকে রোববার সকাল থেকে খোঁজে পাওয়া যায়নি। সোমবার বিকেলে উপজেলার কাদিগড় জাতীয় উদ্যানের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। লাশটির মুখ দিয়ে ফেণা ঝড়ছিলো।

নিহতের ছেলে সুরুজ মিয়া জানান, পাশের নয়নপুর গ্রামের আদম দালাল হাবিব মিয়া বেশ কিছুদিন আগে তার ভাগিনা রনিকে (২২) চার লাখ টাকার বিনিময়ে কাতার পাঠান। কিন্তু কাজ না থাকায় কোম্পানী কর্তৃপক্ষ ২১ দিন পর তার ভাগিনাকে দেশে পাঠিয়ে দেয়। তারপর দালালের সাথে কয়েক দফা আলোচনা হলে গত রোববার (২৫ জুন) সকাল ১১ টার দিকে তার বাবাকে টাকা ফেরৎ দেয়ার কথা বলে খবর দিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সন্ধ্যায় ফোনদিলে তার বাবার ফোনটিও বন্ধ পাওয়ায় যায়। পরে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিলেও তার বাবাকে খোজ পাওয়া যায়নি। সোমবার বিকেলে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে তার বাবার লাশটি সনাক্ত করা হয়।

আরও পড়ুন : প্রিগোজিনের বিরুদ্ধে মামলা সচল

ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মো: কামাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা