সারাদেশ

ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কিশোরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২৬ জুন) বোয়ালমারী থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে কিশোর আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে।

আরও পড়ুন : অতিরিক্ত হাসিল আদায় করলে ব্যবস্থা

থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের আজিজ মোল্যার বাড়ির এক ভাড়াটিয়ার কিশোরী মেয়ে (১৩) ধর্ষণের শিকার হয়। গত ২৪ জুন সকাল ১১টার দিকে গোসলখানায় নিয়ে একই গ্রামের এক কিশোর (১৮) একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় মেয়েটির বাবা বাদি হয়ে সোমবার বোয়ালমারী থানায় মামলা করেছেন। পরে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে কিশোর আদালতে পাঠানো হয়। শুনানি শেষে সেখান থেকে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। আর ডাক্তারি পরীক্ষার শেষে নির্যাতিত কিশোরী আদালতে জবানবন্দি দিয়েছে। পরে কিশোরীকে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে বজ্রপাতে নিহত ১১

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেফতার করে কিশোর আদালতে পাঠানো হয়। শুনানি শেষে সেখান থেকে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। আর ডাক্তারি পরীক্ষার শেষে নির্যাতিত কিশোরী আদালতে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে গোসলের সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে জবানবন্দি দিয়েছে। পরে কিশোরীকে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা