ছবি-সংগৃহীত
সারাদেশ

ভাতিজার হাতে চাচা খুন

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ করায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

শনিবার (২৪ জুন) মধ্যরাতে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৪০) পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তরপাড়ার আবু তাহের লেদুর ছেলে। ঘাতক এনামুল হক নিহত আনোয়ারের ভাই মোহাম্মদ আয়াজের ছেলে।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার জানান, আনোয়ার হোসেনের দুই স্ত্রী। ছয় মাস আগে তার এক স্ত্রীর সঙ্গে স্থানীয় নাছির উদ্দিন অসম্মানজনক আচরণ করেন। এ ঘটনার জেরে সালিশি বৈঠকের মাধ্যমে নাছিরকে ১০ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ। এ নিয়ে ভাতিজা এনামুল হকসহ স্থানীয় কয়েকজন প্রায়ই আনোয়ারকে ব্যঙ্গাত্মক কথা বলতেন।

আরও পড়ুন : নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

শনিবার মধ্যরাতে দরবেশকাটা স্টেশনের একটি কামারের দোকানের সামনে এনামুলসহ আড্ডা দেওয়া কয়েক যুবক আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ বলে টিটকিরি করেন। এসময় আনোয়ার প্রতিবাদ করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। একপর্যায়ে এনামুল কামারের দোকান থেকে ছুরি নিয়ে উপর্যুপরি আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক জব্বার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা