প্রতীকী ছবি
সারাদেশ

কুমিল্লায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে প্রকাশ্যে মো. ইজাজ (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

রোববার (২৫ জুন) সন্ধ্যায় কান্দিরপাড় আনন্দ সিটি সেন্টারের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইজাজ আদর্শ সদর উপজেলার আমড়াতলির মণিপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনন্দ সিটি মার্কেটের সামনে কয়েকজনের সঙ্গে টাকা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন ইজাজ। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন তারা। এক পর্যায়ে ইজাজ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের দোকানের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সাঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে টাকার ভাগাভাগি নিয়ে ৪-৫ জন যুবকের সাথে নিহত ইজাজের ঝগড়া হয়। সেখান থেকেই কেউ তাকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা